• NEWS PORTAL

  • বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

এক যুগ পর মাদ্রিদকে হারিয়ে সেমির পথে বায়ার্ন মিউনিখ 

প্রকাশিত: ০৯:০৭, ৮ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
এক যুগ পর মাদ্রিদকে হারিয়ে সেমির পথে বায়ার্ন মিউনিখ 

এক যুগ পর রিয়াল মাদ্রিদকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমির পথে এগিয়ে গেলো বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার (৭ এপ্রিল) রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জয় তাদের ২-১ ব্যবধানে। আগামী বুধবার বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় হবে দুই জায়ান্টের ফিরতি লেগ কোয়ার্টার ফাইনাল। 

আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াইয়ে ৪১ মিনিটে 'ডেডলক' ভাঙ্গে বায়ার্ন। ডি-বক্সে সের্জে জিনাব্রির থ্রু পাস পেয়ে লক্ষ্যভেদ লুইস দিয়াসের। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। ডি-বক্সের বাইরে মাইকেল ওলিসের পাস পেয়ে প্রথম ছোঁয়ায় ঠিকানা খুঁজে নেন ইংলিশ স্ট্রাইকার। এবারের চ্যাম্পিয়ন্স লিগে ১১টিসহ মৌসুমে তার গোল হলো ৪১ ম্যাচে ৪৯টি। খেলায় ফিরতে মরিয়া চেষ্টা চালায় রেকর্ড ১৫ বারের শিরোপাজয়ীরা। কিন্তু গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের দুঢ়তায় কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়রদের চেস্টাগুলো ব্যর্থ হতে থাকে। অবশেষে ৭৪ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ক্রসে পা বাড়িয়ে এমবাপ্পে ব্যবধান কমান। 

চলতি আসরে ১৪টিসহ মৌসুমে ফরাসি ফরোয়ার্ডের ৩৭ ম্যাচে গোল হলো ৩৯টি। বাকি সময়ে বায়ার্ন রক্ষণে আক্রমণের ঝড় তুলেও ম্যাচে ফিরতে পারেনি মাদ্রিদ জায়ান্টরা। ২০১১-১২ আসরের পর নকআউট পর্বে রিয়ালের বিপক্ষে টানা চার সাক্ষাতের আট ম্যাচে জিততে না পারার 'গেরো' কাটলো ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নদের। রিয়ালের জয় ছিলো ছয়টিতে, অন্য দুটি ড্র হয়। 

বিভি/এসজি

মন্তব্য করুন: