• NEWS PORTAL

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভুটান নারী লিগে পারো এফসির শিরোপা জয়, বড় অবদান বাংলাদেশের সাবিনা-মাসুরার

প্রকাশিত: ১১:৩৯, ১৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১১:৩৯, ১৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ভুটান নারী লিগে পারো এফসির শিরোপা জয়, বড় অবদান বাংলাদেশের সাবিনা-মাসুরার

ভুটান নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে পারো এফসি। ক্লাবকে শিরোপা জিততে অবদান রেখেছেন বাংলাদেশের দুই নারী ফুটবলার সাবিনা খাতুন ও ডিফেন্ডার মাসুরা পারভীন।   

ইংলিশ কোচ পিটার বাটলারের সাথে বিরোধে জাতীয় দল থেকে ব্রত হয়ে পড়লেও, দেশের বাইরে ক্লাব ফুটবলে এখনো আলো ছড়াচ্ছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও ভূটান লিগে গত কয়েক বছর ধরেই খেলছেন সাবিনা। এবার পারো এফসির  হয়ে শেষ চার ম্যাচ খেলেছেন সাবিনা ও মাসুরা। চার ম্যাচে সাবিনা পুরো সময় খেলে একটি গোল করলেও, একাধিক গোলের  উৎস তৈরী করে দলের শিরোপা জয়ে অবদান রেখেছেন। অন্যদিকে মাসুরা রক্ষনভাগে দৃঢ়তার সাথেই খেলেছেন। এই মৌসুমে ভুটান লিগে ঘানা, জাপান, আমেরিকা সহ আরো কয়েকটি দেশের নারী ফুটবলাররা খেলেছেন। তাতে আগের চেয়ে লিগের মান ও প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়েছে। ফলে নারী ফুটবলে ভুটান অনেক এগিয়ে যাচ্ছে। নারী ফুটবলে পারো এ্ফসি, রয়েল থিম্পু ও ট্রান্সপোর্ট ইউনাইটেড ভূটানের শীর্ষ ক্লাব। পারো এফসি চ্যাম্পিয়ন হওয়ায় আগামী বছর এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। এর আগে রয়েল থিম্পু ক্লাবের হয়ে মহিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন বাংলাদেশের একাধিক ফুটবলার।


 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত