মেসিবিহীন আর্জেন্টিনার দল ঘোষণা, এ মাসেই খেলবে দুটি ম্যাচ
আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর প্রথম স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ২৮ জনের দলে নতুন অধিনায়ক ক্রিষ্টিয়ান রোমেরোসহ অনেকেই নেই। নতুন মুখ চেলসির ২১ বছরের ডিফেন্ডার আরন আনসেলমিনো।
২০২২ কাতার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে বর্ণাঢ্য ও গৌরবময় যাত্রার ইতি টানেন। শুরু হচ্ছে মেসি-পরবর্তী আর্জেন্টিনা যুগ। সেখানে বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ আছে আর্জেন্টিনার।
আগামী ১৩ নভেম্বর বুয়েন্স আইরেসে উরুগুয়ে আর ১৭ নভেম্বর কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে খেলবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দুই প্রীতি ম্যাচের জন্য মঙ্গলবার ২৮ সদস্যের দল দিয়েছেন কোচ স্কালোনি।
চোটের কারণে স্কোয়াডে নেই নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো, লাউতারো মার্তিনেস ও নিকো গঞ্জালেস। রদ্রিগো ডি পল ও জিওভানি লো সোলসো জায়গা হারিয়েছেন।
রাইট-ব্যাক গন্সালো মন্তিয়েল ও সেন্টার-ব্যাক মারিয়ানো ত্রোলিও ফিরলেও নিষেধাজ্ঞার কারণে বাদ গেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার লিওনার্দো পারেদেস। দলে পরিচিত অনেক নামের ভিড়ে সবচেয়ে উল্লেখযোগ্য এমিলিয়ানো মার্তিনেসের উপস্থিতি।
গত মাসে চোয়ালের ভয়াবহ চোটের কারণে অস্ত্রোপচারের পর ক্লাব চেলসির হয়ে এখনও মাঠে নামার সুযোগ পাননি এই গোলরক্ষক। জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন চেলসির ২১ বছরের সেন্টার-ব্যাক আরন আনসেলমিনো।
আর্জেন্টিনা দল: গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, হুয়ান মুসো, সান্তিয়াগো বেলত্রান।
ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, অগাস্টিন জিয়াই, অ্যারন আনসেলমিনো, মারিয়ানো ত্রোইলো, লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, রোমান ভেগা।
মিডফিল্ডার: এজেকিয়েল ফার্নান্দেজ, মাক্সিমো পেরোনে, এজেকিয়েল পালাসিওস, ভালেন্তিন বার্কো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ।
ফরোয়ার্ড: মাতিয়াস সুলে, ফ্রাঙ্কো মাস্তানতুওনো, জুলিয়ানো সিমিওনে, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, থিয়াগো আলমাদা, হোসে মানুয়েল লোপেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ।
বিভি/এজেড













মন্তব্য করুন: