রাফিনহার জোড়া গোলের পর ইয়ামালের লক্ষ্যভেদ, জয়ে ফিরল বার্সা
ন্যু ক্যম্পে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরেছে বার্সেলোনা। মঙ্গলবার রাফিনিয়ার জোড়া গোল এবং লামিনে ইয়ামালের লক্ষ্যভেদে জয় তাদের ৩-০ ব্যবধানে। গত দুই মৌসুমের চ্যাম্পিয়ন পিএসজি এদিন ভিয়ারিয়ালের মাঠে জয়োৎসব করেছে ৬-০ গোলে।
প্রতিপক্ষের ভুলের সুযোগে সপ্তম মিনিটে বার্সাকে এগিয়ে নেন ইয়ামাল। ভিলার দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বাঁ-পায়ের শটে বল জালে পাঠান স্পেনের বিশ্বকাপজয়ী তারকা। পাল্টা আক্রমণে কয়েকবার সমতায় ফেরার খুব কাছে গেলো ইংলিশ ক্লাবটি।
কিন্তু দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোল হজমের পর আর পাত্তা পায়নি চলতি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম তিন ম্যাচে জয় পাওয়া ভিলা। বার্সা অধিনায়ক রাফিনিয়া ৫২ মিনিটে ফের্মিন লোপেসের পাস পেয়ে ব্যবধান বাড়িয়ে ৬৪ মিনিটে জোয়াও কান্সেলোর জোগান দেওয়া বলে তৃতীয় গোলটি করেন।
ফেইনুর্ডকে ৫-১ আর গালাতাসারাইকে ৪-১'এ হারানোর পর পিএসজির কাছে ৪-২'এ বিধ্বস্ত হওয়া কাতালান জায়ান্টরা এই জয়ে ৩৬ দলের পয়েন্ট টেবিলে নবম থেকে দ্বিতীয় স্থানে উঠেছে। ৪ ম্যাচে সমান ৯ পয়েন্ট নিয়ে দুই থেকে তিনে নেমেছে ভিলা।
অন্য ম্যাচে পিএসজি রীতিমতো ছেলেখেলা করেছে ভিয়ারিয়ালের মাঠে। ফাবিয়া রুইসের জোড়া গোলের সঙ্গে জোয়াও নেভেস, দেজিরে দুয়ে, সেনি মায়ুলু ও ডেভিড বুলির লক্ষ্যভেদে ফরাসি জায়ান্টদের জয় ৬-০'তে। ৩ ম্যাচে পূর্ণ ২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটাও শক্ত রাখলো গত দুইবারের চ্যাম্পিয়নরা।
বিভি/এজেড













মন্তব্য করুন: