• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সৌদি ও লিবিয়ার পর মিশরের কোরআন প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হাফেজ আনাস

প্রকাশিত: ১৪:৫৬, ১১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:৫৭, ১১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সৌদি ও লিবিয়ার পর মিশরের কোরআন প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হাফেজ আনাস

৭০টি মুসলিম দেশের হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। সৌদি আরব ও লিবিয়ার পর এবার মিশরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় এ কৃতিত্ব দেখিয়েছেন আনাস। 

বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় এ ফলাফল ঘোষণা করা হয়। হাফেজ আনাসের ওস্তাদ হাফেজ নেছার আহমদ আন-নাছিরী এ তথ্য নিশ্চিত করেছেন।
 
গত শনিবার (৭ ডিসেম্বর) কায়রোতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। চার দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ আয়োজনে বিশ্বের ৭০টি মুসলিম দেশের হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হয়েছেন হাফেজ আনাস বিন আতিক।
 
বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাইপর্বে প্রথম স্থান অর্জন করে তিনি এ বৈশ্বিক মঞ্চে অংশগ্রহণের যোগ্যতা লাভ করেন।
 
আনাসের মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেয়া হবে।

তিনবারের বিশ্বজয়ী হাফেজ আনাসের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে। এর আগে সৌদি আরব এবং লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয়েছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: