• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

১৭ হাজার টাকায় শুরু: এখন মাসে কর্মচারীর বেতনই ১৫ লাখ!

প্রকাশিত: ১৪:২৩, ১০ মার্চ ২০২৬

আপডেট: ১৪:২৩, ১০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ

পরিবারের ইচ্ছার বিরুদ্ধে ১৭ হাজার টাকায় শুরু ২০১৪ সালে ব্যবসা শুরু করেন নারী উদ্যোক্তা মারুফা আক্তার স্বর্ণা। এখন মাসে ভাড়া ও কর্মচারীর বেতনই দেন প্রায় ১৫ লক্ষ্য টাকা। তিনি কালার ক্রেজের স্বত্তাধিকারী।  

মেয়ে হিসাবে পরিবারের প্রথাগত দায়িত্ব পালনের পাশাপাশি অফিস, ফ্যাক্টরীও সামলান, করেন ডিজাইনও। মিরপুরের একটি অফিস থেকেই সামলান ঢাকায় তিনটি শোরুম। এখানেই চলে অনলাইন মার্কেটিং, অর্ডার নেওয়া-দেওয়া সহ স্টুডিও, মডেলের মাধ্যমে ডিসপ্লে জোন।

নিজের আগ্রহ থেকে তিনি যে নিজেই স্বাবলম্বী হয়েছেন তা নয় এখানে কাজ করা অধিকাংশরাই শিক্ষার্থী। একদিকে তাদের যেমন বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে পাশাপাশি কর্মসংস্থান হয়েছে অনেকেরেই। 

স্বর্ণার উদ্যোগের ৯৮ শতাংশ পণ্যই দেশীয়। সঞ্চারী, রোকেয়া, কাদম্বিনী, জ্যোতির্ময়ী, ইন্দুবালা, তিয়ানা, ইরাবতী—এগুলো সব শাড়ির নাম। দেশের গন্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র কানাডায়ও এক্সপোর্ট করেন তার পণ্য। 

মারুফা আক্তার স্বর্ণা, স্বত্ত্বাধিকারী, কালার ক্রেজ বলেন, ইকমার্স খাতে দেশের সম্ভাবনা অনেক। এই সম্ভাবনাকে কাজে লাগাতে বিশেষ করে নারী উদ্যোক্তাদের লেগে থাকার পরামর্শ তার। 

শুরুতে তার পরিবার এই উদ্যোগের বিরোধিতা করেছে। বর্তমানে তার বাবাই সামলান তার ফ্যাক্টরী বিষয়টি নিয়ে গর্ব করেন মারুফা আক্তার স্বর্ণা

স্বর্ণার হার না মানা স্বপ্নই এখন তৈরি করেছে বহু মানুষের কর্মসংস্থান। ১৭ হাজার টাকার সেই ছোট্ট শুরু আজ হয়ে উঠেছে নারী উদ্যোক্তার সাহস, সাফল্য সম্ভাবনা আর অনুপ্রেরণার গল্প।


 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত