সৈকতে মৃত মাছ আসার ঘটনা সত্য, এগুলো জেলেরা ফেলেছিলঃ বিওআরআই
শনিবার বিকেল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে দরিয়ানগর পয়েন্ট পর্যন্ত পুরো সৈকতজুড়ে লাখ লাখ মৃত মাছ ভেসে এসেছে। ছবি ও ভিডিওসহ এমন একটি খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও রবিবার (২০ মার্চ) সকালে এই খবর সত্য নয় বলে বাংলাভিশনের কাছে দাবি করেছেন কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান। তবে এবার বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউ বলছে, মাছ ভেসে আসার খবরের সত্যতা পেয়েছেন প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা।
০৪:০৯ পিএম, ২০ মার্চ ২০২২ রবিবার