• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ডা. জাফরুল্লাহ চৌধুরীর জাতীয় সরকার প্রস্তাবে যা আছে

ডা. জাফরুল্লাহ চৌধুরীর জাতীয় সরকার প্রস্তাবে যা আছে

দেশে বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানে দুই বছর মেয়াদি একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এক  প্রস্তাবনায় জাতীয় সরকারের একটি রূপরেখাও তুলে ধরেছেন তিনি। এতে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন নীতিতে আস্থা সৃষ্টি, সুশাসন নিশ্চিত করা এবং কয়েকটি ক্ষেত্রে সংবিধানের পরিবর্তনের জন্য প্রেসিডেন্টের অধ্যাদেশ ও গণভোটে একটি সর্ব দলীয় জাতীয় সরকার হতে পারে। এই সরকারের সদস্যবৃন্দ, ন্যায়পাল ও বিভিন্ন কমিশনের চেয়ারম্যানগণ ২০২৮ সন পর্যন্ত কোনো নির্বাচনে অংশ নেবেন না। তাদের সকল আর্থিক তথ্য জনসম্মুখে প্রকাশ করা হবে।

০৭:৪৩ এএম, ১৬ মে ২০২২ সোমবার

ঈদের পর জাতীয় সরকারের রূপরেখা নিয়ে বিভিন্ন দলের কাছে যাবে বিএনপি

ঈদের পর জাতীয় সরকারের রূপরেখা নিয়ে বিভিন্ন দলের কাছে যাবে বিএনপি

সরকার পতন আন্দোলন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং ‘জাতীয় সরকার’ গঠনের খসড়া রূপরেখা ও কর্মসূচি তৈরি করছে বিএনপি। দলটি জানিয়েছে, ঈদুল ফিতরের পর এনিয়ে সরকারের বিরোধী সমমনা সকল দলের যাবে তারা। বিভিন্ন সভা সমাবেশে দলের সিনিয়র নেতারা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি সরকারবিরোধী যে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার চেষ্টা করছে, তার ভিত্তিমূল হবে ‘নির্বাচনোত্তর জাতীয় সরকার’ ধারণা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে জাতীয় নির্বাচন নয়, এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে নীতিগত ঐক্যের মধ্যে আনাই হবে মূল লক্ষ্য।

১২:১২ পিএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার