সরকারি কর্মচারিদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ হাইকোর্টের
সরকারি কর্মচারিদের সম্পদ বিবরণীর ঘোষণা ও হিসাব আইন অনুযায়ী দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রুলসহ এ আদেশ দেন। এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন তিন মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
বিধি অনুসারে সরকারি কর্মচারিদের সম্পদের হিসাব দাখিল ও তা প্রকাশ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস রিট পিটিশনটি দায়ের করেন।
০৫:২২ পিএম, ২ জুলাই ২০২৪ মঙ্গলবার