জোসেফাইটস ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জোসেফাইটস ফাউন্ডেশন (সাবেক সেন্ট জোসেফ ওল্ড বয়েজ ফাউন্ডেশন) ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেছে। সম্প্রতি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাউন্ডেশনের ১৬তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়।
কনফিডেন্স গ্রুপের চিফ এইচআর অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস অফিসার মোহাম্মদ তারিকুল ইসলাম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। রহমত গ্রুপের পরিচালক লতিফুল বারী সহসভাপতি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক গ্রুপের সিনিয়র ইভিপি ও গ্রুপ চিফ লিগ্যাল অফিসার ব্যারিস্টার শাফায়াত উল্লাহ সাধারণ সম্পাদক এবং মাইন্ডস্কেপ কমিউনিকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মাহদি আল আমিন কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আহমেদ জাফরুল হাসান (চিফ ম্যানেজার ও ইউনিট হেড, কর্পোরেট ব্যাংকিং, কমার্শিয়াল ব্যাংক অব সিলন), মো. মুনিরুল ইসলাম (হেড অব সিআরএম অ্যান্ড ব্র্যান্ড, বেইক-ডিএফএসকে বাংলাদেশ এবং সংবাদ ব্যক্তিত্ব), মির্জা হাসিবুল হালিম (ইভিপি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক), সালেকীন ইব্রাহিম (ইভিপি, ইস্টার্ন ব্যাংক), এহতেশাম নেওয়াজ (পরিচালক, অর্কিড প্রিন্টার্স), তারেক আজিজ (প্রভাষক, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল) এবং সিনান আল আকিল (মার্কেটিং ও কমার্শিয়াল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।
এই নির্বাচন পরিচালনা করেন এওয়াইএআই কর্প লিমিটেড ও মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বেসিস ও বিএমসিসিআই-এর সাবেক সভাপতি এবং এফবিসিসিআই-এর সাবেক পরিচালক সৈয়দ আলমাস কবীর।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: