• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

নতুন সরকারের কাছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রত্যাশা সিটিজেন অ্যাগেইনস্ট করাপশনের

প্রকাশিত: ১৭:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৪১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নতুন সরকারের কাছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রত্যাশা সিটিজেন অ্যাগেইনস্ট করাপশনের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে বিএনপি। তাই মানুষের গণতান্ত্রিক অধিকার যেন ঠিক থাকে, ন্যায় বিচার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় নতুন সরকারের কাছে এমন প্রত্যাশা করেছেন সিটিজেন অ্যাগেইনস্ট করাপশনের (সিএসি) চেয়ারম্যান ইউসুফ হোসেন। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানের পর গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

ইউসুফ হোসেন বলেন, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। সব দল ইশতেহারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন। আশা করি রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গীকার বাস্তবায়ন করবে। বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে এটাই আমাদের।

বিভি/এসজি

মন্তব্য করুন: