সোনাগাজী সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত
২০২৪ এর বন্যায় ভেঙে যাওয়া মুছাপুর ক্লোজার পুননির্মাণসহ এলাকার সার্বিক উন্নয়নে দল মত ঊর্ধ্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সোনাগাজীর বিশিষ্টজনরা। ঢাকায় বসবাসকারী ফেনীর সোনাগাজী উপজেলাবাসীর সংগঠন সোনাগাজী সমিতি ঢাকার ইফতার মাহফিলে অংশ নিয়ে তারা এই আহ্বান জানান।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বাংলাদেশের শহীদ প্রকৌশলী কনফারেন্স রুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনাগাজী সমিতি ঢাকার সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার গাজী আশরাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল মাহমুদ বাহাদুরের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ।
এতে বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ও কিং খালেদ ইনস্টিটিউটের সাবেক প্রিন্সিপাল আবুল বাশার মোহাম্মদ শামসুদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন শামীম, অধ্যাপক শামসুদ্দিন, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হক, সরকারের যুগ্ম সচিব আব্দুল হাই, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার নূর আলম সোহেল, মেজর( অব.) মাওলা, ইঞ্জিনিয়ার শেখ হেলাল উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক মুর্শিদ আলম, সোনাগাজি বাস মালিক সমিতির সেক্রেটারি এবং পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের ঠিকাদার শেখ ইকবাল হোসেন, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর বেলায়েত হোসেন, সাংবাদিক কেফায়েত শাকিল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের ইলেকট্রিক্যাল ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন। ইফতার মাহফিলে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সোনাগাজী উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, ব্যবসায়ী, চিকিৎসক, সমাজসেবক, ছাত্রনেতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের শেষভাগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও সমিতির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ইঞ্জিনিয়ার গাজী আনোয়ারুল কাদের মুক্তু মিয়া, সোনাগাজীর সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন এবং সোনাগাজীর মরহুম বিশিষ্ট ব্যক্তিবর্গের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিভি/টিটি



মন্তব্য করুন: