বীর মুক্তিযোদ্ধা রাজিউল হাসান আর নেই
ছবি: প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রাজিউল হাসান (রনজু)
বীর মুক্তিযোদ্ধা রাজিউল হাসান ( রনজু) শুক্রবার (২০ মার্চ) ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। আগামীকাল রবিবার (২২ মার্চ) বাদ যোহর ১টা ২০ মিনিটে গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দুপুরে বনানী কবর স্থানে দাফন সম্পন্ন হবে।
তিনি মহান মুক্তিযুদ্ধকালীন প্রবাসে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর পিএস পরবর্তীতে আবু সাঈদ চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব নিলে রাজিউল হাসান রাষ্ট্রপতির পিএস হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে চাকরি জীবন সমাপ্ত করে অবসর যাপন করছিলেন। তার আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবদের জানাজায় অংশ নিতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বিভি/এমআর



মন্তব্য করুন: