• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

৪র্থ ফিনা সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭:২৯, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৪র্থ ফিনা সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত

সম্পূর্ণা বাংলাদেশ এর ৪র্থ বছর পূর্তি উপলক্ষে ৪র্থ ফিনা সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। 

সম্পূর্ণা বাংলাদেশ ৮০ জন নারী উদ্যোক্তাদের নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিলো ২০২২ সালে। এর  উদ্দেশ্য ছিলো সমাজে পিছিয়ে পড়া  ক্ষুদ্র ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের সফলভাবে সমাজে প্রতিষ্ঠা করা। তার এই ধারাবাহিকতায় ২০২২ ফিনা সম্পূর্ণা অ্যাওয়ার্ড শুরু হয় সুব্রত দে, স্বর্ণলতা দেবনাথ ও তাহমিনা  আহমেদ রুজি এর হাত ধরে। এখন প্রতি বছর স্ব স্ব জায়গায় প্রতিষ্ঠিত সফল নারীদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।  

এই বছর বিভিন্ন সেক্টরের সফল নারীদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এবারের সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৬ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় খুশী কবির। আজীবন সম্মাননা পেয়েছেন চিত্র নায়িকা নতূন।এছাড়াও সাংবাদিকতায় জন্য মানসুরা হোসাইন , নাট্য অভিনয়ের জন্য সাফা কবির, রন্ধনশিল্পে রহিমা সুলতানা রিতা, ১৮৫ দেশ ভ্রমণের জন্য নাজমুন নাহার, ব্যারিস্টার হিসেবে  দোলা রহমান , উপস্থাপনার জন্য রুহানি সালসাবিল, ডাক্তার হিসেবে প্রফেসর  ডাক্তার আনজোমান আরা বিউটি , শিক্ষতার জন্য ফেরদৌসি খান নৃত্য শিল্পের জন্য ফারহানা চৌধুরী বেবি, মডেল হিসেবে তৌহিদা তাসনিম টিপা, ইনফ্লুয়েন্সার বারিশা হক।

বিভি/এআই

মন্তব্য করুন: