নগদের মাধ্যমে নভোএয়ারের টিকিট কিনলেই মিলবে ১০ শতাংশ ছাড়
আকাশভ্রমণ সাশ্রয়ী করতে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ ও বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার একটি চুক্তি করেছে। এ চুক্তির আওতায় নগদের মাধ্যমে নভোএয়ারের যেকোনো গন্তব্যের টিকিটের মূল্য পরিশোধ করলে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় পাবেন গ্রাহকেরা।
সম্প্রতি নগদের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে নগদের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূঁইয়া ও হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু। নভোএয়ারের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর অব মার্কেটিং অ্যান্ড সেলস সোহেল মজিদ এবং সহকারী ব্যবস্থাপক মাজহারুল কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তির আওতায় সারা দেশে নভোএয়ারের যেকোনো নিজস্ব বিক্রয়কেন্দ্র থেকে টিকিট কেনার ক্ষেত্রে গ্রাহকেরা এ সুবিধা পাবেন। মূল্যছাড়ের অফারটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকেরা যেকোনো সময় এ ছাড় উপভোগ করতে পারবেন। এ ছাড়া একজন নগদ ব্যবহারকারী নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও একাধিক টিকিট কিনতে পারবেন।
অনুষ্ঠানে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূঁইয়া বলেন, “গ্রাহকদের জীবন সহজ ও সাশ্রয়ী করাই নগদের মূল লক্ষ্য। বিমান ভ্রমণকে আরও সহজলভ্য করতে আমরা নভোএয়ারের সঙ্গে এ উদ্যোগ নিয়েছি। এর ফলে নগদের গ্রাহকেরা সাশ্রয়ী খরচে আকাশভ্রমণ করতে পারছেন।”
নভোএয়ারের ডিরেক্টর অব মার্কেটিং অ্যান্ড সেলস সোহেল মজিদ বলেন, “নভোএয়ার সব সময় যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নগদের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে আমরা আমাদের যাত্রীদের টিকিট কেনায় বাড়তি সুবিধা দিতে পেরে আনন্দিত। এ সুযোগ গ্রাহকদের আকাশপথে ভ্রমণে আরও উৎসাহিত করবে।”
বিভি/পিএইচ













মন্তব্য করুন: