• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

একটি জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন

প্রকাশিত: ২১:৫৭, ২৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
একটি জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন

লিভার সিরোসিসে আক্রান্ত মাইজদী বালিকা বিদ্যানিকেতনের শিক্ষক সাধন চক্রবর্তী (৪৩) সম্প্রতি মারাত্মক অসুস্থ হয়ে উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে গমন করেন। সেখানের বিশেষজ্ঞ ডাক্তার সুভাষ গুপ্ত তাকে জরুরিভাবে লিভার ট্রান্সপ্লান্ট করতে বলেছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার স্ত্রী সম্ভাব্য লিভার ডোনার হিসেবে নির্বাচিত হয়েছেন। এখন তার লিভার ট্রান্সপ্লান্ট করতে হলে প্রায় ৫০ লক্ষ টাকা দরকার।

তার সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ইতোমধ্যে এ রোগের ব্যয়বহুল চিকিৎসায় তিনি প্রায় নিঃস্ব হয়ে গেছেন। তাই জীবন বাঁচাতে লিভার ট্রান্সপ্লান্ট এর জন্যে এত টাকার সংস্থান করা তার পক্ষে মোটেই সম্ভব নয়। এমতাবস্থায় সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ করে বিত্তবান, দানশীল ব্যক্তি ও সংস্থা এবং প্রবাসী ভাই-বোনদের কাছে আকুল আবেদন—আপনাদের সামান্য সাহায্যই পারে সাধন চক্রবর্তী - কে একটি নতুন জীবন দিতে, ফিরিয়ে দিতে তার পরিবারের মুখে হাসি।

সাহায্য পাঠানোর মাধ্যম :
পূবালী ব্যাংক পিএলসি, মাইজদী বাজার শাখা 
হিসাবের নাম : সাধন চক্রবর্তী 
সঞ্চয়ী হিসাব নম্বর : ৪৯০৮১০১০০২৫৪০
রাউটিং নম্বর : ১৭৫৭৫১৫৪৭
বিকাশ ও নগদ নম্বর (পার্সোনাল) : ০১৭১৭৫৮৯১৯৩

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত