• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

দিনের তাপমাত্রা কমার পূর্বাভাস 

প্রকাশিত: ১০:৫৬, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দিনের তাপমাত্রা কমার পূর্বাভাস 

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে আজ (শুক্রবার) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্কই থাকবে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দুপুর পর্যন্ত এসব এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এসময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বিভি/এসজি

মন্তব্য করুন: