• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

৮ বিভাগেই ভারী বৃষ্টির সম্ভাবনা 

প্রকাশিত: ০৯:৫৫, ২০ জুন ২০২৫

ফন্ট সাইজ
৮ বিভাগেই ভারী বৃষ্টির সম্ভাবনা 

ফাইল ছবি

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের আট বিভাগেই আজ অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে। সেই সঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে।

শুক্রবার (২০ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিভাগীয় পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে অধিকাংশ স্থানে বজ্রবৃষ্টি এবং কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। 

এ সময়ে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: