• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

১১ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

প্রকাশিত: ২১:০৩, ১৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
১১ অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ১১টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকার নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেওয়া হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে আগামীকাল শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারিপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত