• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

দুপুরের মধ্যে ৩ অঞ্চলের ওপর দিয়ে ৮০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা 

প্রকাশিত: ১১:২৪, ২০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
দুপুরের মধ্যে ৩ অঞ্চলের ওপর দিয়ে ৮০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা 

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৮০ কি.মি. বেগে ঝড় হতে পারে। শুক্রবার (২০ মার্চ) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

সব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: