• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ঈদের দিনের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিলো বিডব্লিউওটি   

প্রকাশিত: ১৩:৫৬, ২০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ঈদের দিনের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিলো বিডব্লিউওটি   

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ঈদের আগের রাতেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী প্রবেশ করতে পারে, যা রংপুর ও রাজশাহী বিভাগে প্রভাব ফেলতে পারে। এর ফলে ঈদের দিন আবহাওয়া সবথেকে বেশি বৈরি থাকতে পারে। 

শনিবার (২১ মার্চ) সকাল নাগাদ এই ঝড় খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ছড়িয়ে পড়তে পারে এবং দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগেও পৌঁছাতে পারে। বিকাল থেকে গভীর রাতের মধ্যে সারা দেশে আরেক দফা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ঈদের দিন বিভিন্ন সময়ে দেশের আবহাওয়া বৈরী থাকতে পারে। বিশেষভাবে উল্লেখ্য, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ঈদের নামাজের সময় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানায় তারা। 

এদিকে শুক্রবার (২০ মার্চ) আবহাওয়া অধিদফতর জানায়, দেশের প্রায় সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সিনপটিক অবস্থা: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাস-

শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে-

বৃষ্টিপাত: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা: সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় (১০-১৫) কি. মি. যা অস্থায়ীভাবে দমকায় ঘন্টায় (৪০-৫০) কি.মি.।

দ্বিতীয় দিন (২১ মার্চ) সকাল ৯টা থেকে-

বৃষ্টিপাত: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তৃতীয় দিন (২২ মার্চ) সকাল ০৯টা থেকে-

বৃষ্টিপাত: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ।

চতুর্থ দিন (২৩ মার্চ) সকাল ০৯টা থেকে

বৃষ্টিপাত: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ।

পঞ্চম দিন (২৪ মার্চ) তারিখ সকাল ৯টা থেকে

বৃষ্টিপাত: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত ৫ (পাচঁ) দিনের আবহাওয়ার অবস্থা-দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।

বিভি/এসজি

মন্তব্য করুন: