• NEWS PORTAL

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নভেম্বরের মাঝামাঝি বাড়তে পারে শীতের অনুভূতি, তীব্র হবে কবে?

প্রকাশিত: ২৩:১৮, ১৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
নভেম্বরের মাঝামাঝি বাড়তে পারে শীতের অনুভূতি, তীব্র হবে কবে?

মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে। এরই মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় অনুভূত হতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। আবহাওয়াবিদদের ধারণা, নভেম্বরের মাঝামাঝি থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শীতের অনুভূতি বাড়তে পারে। ডিসেম্বর থেকে শীতের প্রকোপ আরও স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) আবহাওয়ার পরিস্থিতি নিয়ে এমন তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, তাপমাত্রার ওঠানামার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার অনুভূতিতে পার্থক্য দেখা দিতে পারে। দিনের বেলায় গরম অনুভূত হলেও সকাল ও রাতে তুলনামূলক শীতল আবহাওয়া থাকতে পারে।

আবুল কালাম মল্লিকের মতে, নভেম্বরের মাঝামাঝি হালকা শীত অনুভূত হতে পারে। তবে ডিসেম্বর থেকে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এল নিনোর প্রভাবে এবার শীতের অনুভূতি তুলনামূলক কম হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, বিগত কয়েক বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, এবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনাও রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে।

সব মিলিয়ে, অক্টোবরের শেষভাগে শীতের প্রাথমিক আভাস পাওয়া গেলেও নভেম্বরের দ্বিতীয়ার্ধে শীতের অনুভূতি বাড়তে পারে। আর ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ আরও স্পষ্ট হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত