৫ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ অবস্থায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: