• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কাশ্মীরে পাকিস্তানি জঙ্গির সন্ধানে ভারতীয় যৌথ বাহিনীর ব্যাপক অভিযান

প্রকাশিত: ১৪:৪৫, ২৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:৪৭, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কাশ্মীরে পাকিস্তানি জঙ্গির সন্ধানে ভারতীয় যৌথ বাহিনীর ব্যাপক অভিযান

ফাইল ছবি

কমপক্ষে ৬৫ জন সন্দেহভাজন জঙ্গির খোঁজে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ব্যাপক অভিযানে নেমেছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। দাবি করা হচ্ছে, তারা সবাই অনুপ্রবেশকারী পাকিস্তানি।

ভারতের নিরাপত্তা বাহিনীর দাবি, এখনও প্রায় ৬৫ জন পাকিস্তানি জঙ্গি কাশ্মীরে আত্মগোপনে থেকে নাশকতার ছক কষছে। নিরাপত্তা বাহিনীর সূত্র উল্লেখ করে স্থানীয় একাধিক সংবাদসংস্থায় জানানো হয়েছে, এদের মধ্যে ৩৫ জন লশকর-ই-তৈয়বা, ২৫ জন জয়শ-ই-মোহাম্মদ এবং বাকিরা অন্য জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত। অনুপ্রবেশকারী পাকিস্তানি জঙ্গিদের খোঁজে উপত্যকা জুড়ে তল্লাশি অভিযান চলছে। মূলত শীত মৌসুমের ফায়দা নিয়ে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় নজরদারি, টহল আর তল্লাশি তৎপরতা বাড়িয়েছে ভারত। চলতি মাসের শুরুতে নিরাপত্তা চৌকি লক্ষ্য করে হামলা আর দুইজন পুলিশ কর্মকর্তাকে অপহরণ করে হত্যার পর বিশেষ অভিযানে লশক-ই তৈয়বা নেতা লতিফ আহমেদ ভাটকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। এরপর দাবি করা হয়, কাশ্মীরের বেড়ে ওঠা শেষ সক্রিয় জঙ্গি ছিলেন লতিফ। নয়াদিল্লির দাবি, ২০০১ সালে পার্লামেন্টে হামলা, ২০১৬ সাল উরি হামলা, ২০১৯ সালের পুলওয়ামা হামলাসহ ভারতে বড় ধরনের বেশিরভাগ জঙ্গিহানায় লশকর এবং জয়শের যোগসূত্র মিলেছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত