• NEWS PORTAL

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

আজ যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 

প্রকাশিত: ০৯:০০, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আজ যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 

ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালা কাটার কাজের জন্য রবিবার (১৫ নভেম্বর) শরীয়তপুরের বেশ কয়েকটি এলাকায় টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

শনিবার (১৪ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার লক্ষ্যে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কর্তন করা হবে। এ কারণে পালং-২ (১০ এমভিএ) উপকেন্দ্রের ৩সি নম্বর টুমচর ফিডার এবং নড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত টুমচর ফিডারের কাশিপুর, টুমচর, টেকেরহাট ও ঝাউচর এলাকায় বিদ্যুৎ থাকবে না। অন্যদিকে, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের পাটদল সেকশন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত