• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, যেদিন থেকে নামবে বৃষ্টি

প্রকাশিত: ১২:৪৫, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৪৬, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, যেদিন থেকে নামবে বৃষ্টি

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। একই এলাকায় অবস্থানরত এই লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে। তবে এর প্রভাবে আপাতত দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। আগামী চার দিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিনে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।  

আবহাওয়া অধিদফতর জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে পরবর্তী সকাল ৯টা থেকে ২৪ ঘটায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া এ সময়ের শুরুতে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিভি/এসজি

মন্তব্য করুন: