• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ব্রাজিলের মতবিনিময়

প্রকাশিত: ১১:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ব্রাজিলের মতবিনিময়

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এ সাক্ষাৎ হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং বাংলাদেশ-ব্রাজিল সম্পর্কের ক্রমবর্ধমান গতিধারায় সন্তোষ প্রকাশ করে। তারা দ্বিপাক্ষিক সহযোগিতা—বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ক্ষেত্রে আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।

এ ছাড়া, উভয় পক্ষ উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্বের ওপর জোর দেয় এবং নতুন ও উদীয়মান ক্ষেত্রগুলোতে পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি দুই দেশের মধ্যে জনগণের সঙ্গে জনগণের ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত