• NEWS PORTAL

  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

জবাবদিহিতা নিশ্চিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত: ১৮:০৬, ৫ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:৩৫, ৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
জবাবদিহিতা নিশ্চিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

দেশের প্রাতিষ্ঠানিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য চার্টার্ড অ্যাকাউনট্যান্টস পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৫ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি সাব্বীর আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, সরকারি-বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের আস্থা অটুট রাখতে চার্টার্ড অ্যাকাউনট্যান্টস ও নিরীক্ষা পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকালে আইসিএবি প্রতিনিধিদল সংগঠনটির সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় তারা আগামী নভেম্বরে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টসের (সাফা) উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণের আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: