সংকটের মধ্যেই আবারও বাড়লো এলপিজির দাম
ফাইল ছবি
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস- এলপিজি সংকট এখনো কাটেন। এরই মধ্যে আবারও বেড়েছে এলপিজির দাম। রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম নির্ধারণ করেছে। ১২ কেজির সিলিন্ডার ২৫২ টাকা বাড়িয়েছে।
নতুন মূল্য অনুযায়ী ১২ কেজির সিলিন্ডার এখন ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে। যা এতদিন ছিল ১ হাজার ৫৮৫ টাকা।
আজ (রোববার) থেকেই নতুন এই দাম কার্যকর হবে।
এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
বিভি/এজেড













মন্তব্য করুন: