• NEWS PORTAL

  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় বাড়লো ছুটি, মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত: ২০:০৩, ৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দুর্গাপূজায় বাড়লো ছুটি, মন্ত্রিসভায় অনুমোদন

দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটি একদিন বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে চলতি বছরের সরকারি ছুটির তালিকায় দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর ছুটি নির্ধারিত ছিল। ২২ অক্টোবর বৃহস্পতিবার কর্মদিবস থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওই দিনও ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে।

ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে চলতি বছর ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন: