মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে বাগেরহাটের মোংলায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক কার্যক্রমে আধুনিকায়ন আসবে।
পাশাপাশি দেশের আমদানি-রফতানি বাণিজ্য সম্প্রসারণ ও বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার নতুন সুযোগ তৈরি হবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: