এক দিনের রিমান্ড শেষে আদালতে মেজর আখতারুজ্জামান
ছবি: আদালতে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান
বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় এক দিনের রিমান্ড শেষে রবিবার (৪ অক্টোবর) জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে আদালতে তোলা হয়েছে।
এ মুহূর্তে তিনি আদালতের হাজতখানায় রয়েছেন। এর আগে শনিবার আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ড দেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম তার পাঁচ দিনের রিমান্ডে আবেদন করেন। মামলাটি করা হয়েছে গত বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে ঘিরে ঘটনার জেরে। মামলার এজাহারে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে আখতারুজ্জামানের বাগবিতণ্ডা ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দেওয়ায় এক নিরাপত্তাকর্মীর সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা, জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও আনা হয়।
শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে বিমানবন্দর থানার ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।
বিভি/এমআর













মন্তব্য করুন: