শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকার, বাংলাদেশের একাদশে থাকবেন কারা?
সিরিজের ট্রফি হাতে দুই দলের অধিনায়ক। ছবি: ক্রিকইনফো
বাংলাদেশের বিপক্ষে ২ টেস্ট সিরিজে প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। টাইগারদের বিপক্ষে শক্তিশালী দল নিয়েই প্রথম টেস্টে খেলবে প্রোটিয়ারা। বাংলাদেশের একাদশে খেলবেন কারা তার সম্ভাব্য একাদশ জানিয়েছে ক্রিকইনফো।
জোহানেসবার্গে দুপুর দুইটায় শুরু হওয়া ম্যাচটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজের অন্তর্ভুক্ত। সম্প্রতি ঘরের মাঠে প্রথম টেস্টে হেরেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ এ সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে থেকে টানা দ্বিতীয় ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে টেম্বা বাভুমার দল।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে সেরা দলটি নিয়েই মাঠে নামবে প্রোটিয়ারা। টেম্বা বাভুমা ছাড়াও দলে ব্যাটসম্যান হিসেবে আছেন এইডেন মার্করাম, মার্কেস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন। দলে আরো আছেন টেস্ট ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। তার সাথে আছেন সিমিং অলরাউন্ডার উইয়ান মুল্ডার।
দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা। পেস এ্যাটাকে থাকছেন মার্কো ইয়ানসেন, ড্যান পেটারসন ও উইয়ান মুল্ডার।। দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন সাইমন হারমার।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দলে ফেরানো হয়েছে টপ অর্ডার ব্যাটার জুবাইর হামজা। প্রায় দুই বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খারাপ করায় ডেভিড বেডিংহামের জায়গায় দলে নেয়া হয়েছে হামজাকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ সেঞ্চুরি করা হামজা ব্যাট করবেন তিন নম্বর পজিশনে।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, মোহাম্মদ নাঈম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকার মূল একাদশ: এইডেন মার্করাম, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা, মার্কেস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, ওয়াইন মুলডার, মার্কো জানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও ড্যান পেটারসন।
বিভি/এজেড













মন্তব্য করুন: