• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

১৭ বছরে শিক্ষার্থীদের কাছে বিকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৭:১৯, ৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:২০, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
১৭ বছরে শিক্ষার্থীদের কাছে বিকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফাইল ছবি

দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী সরকার বাংলাদেশের ইতিহাস বিকৃত করে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের সঠিক ইতিহাস পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার। এ জন্য নতুন প্রজন্মকে দেশের সৃষ্টির প্রকৃত ইতিহাস চর্চার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের এমডিসি মডেল ইনস্টিটিউট মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

মো. আমিনুল হক বলেন, বাংলাদেশের ইতিহাস যেন শিক্ষার্থীদের কাছে নির্ভুলভাবে পৌঁছে দেওয়া হয়, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। শিক্ষার্থীদের বাংলাদেশের সৃষ্টির সঠিক ইতিহাস জানার পাশাপাশি তা চর্চা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় বর্তমান সরকার সংবাদমাধ্যমকে অনেক স্বাধীনতা দিয়েছে বলেও মন্তব্য করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: