• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত: ১১:০৬, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ফাইল ছবি

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক শান্তি বজায় রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

বুধবার (১৮ নভেম্বর) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। বর্তমানে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে তারা মাঠপর্যায়ে নিজেদের দায়িত্ব পালন করছেন।

এদিকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন।

বিভি/বিএস/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত