• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জিয়াউলের বোনের রূঢ় আচরণ নিয়ে হুঁশিয়ারি চিফ প্রসিকিউটরের

প্রকাশিত: ১৮:১৬, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জিয়াউলের বোনের রূঢ় আচরণ নিয়ে হুঁশিয়ারি চিফ প্রসিকিউটরের

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও জিয়াউল আহসানের বোন ও আইনজীবী নাজনীন নাহার

বিরূপ আচরণ অব্যাহত রাখলে জিয়াউল আহসানের বোন ও আইনজীবী নাজনীন নাহারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত আবেদন করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, নিরাপত্তার স্বার্থেই কারা কর্তৃপক্ষ জিয়াউল আহসানসহ অন্য আসামিদের হাতকড়া ও হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করেছে।

তিনি আরও বলেন, জিয়াউল আহসানকে অন্য আসামিদের সঙ্গে আদালতে আনা হলে তিনি নাটকীয় পরিস্থিতি তৈরি করেন।

অসুস্থতা কিংবা অন্য কোনো কারণ দেখিয়ে কোনো আসামি আদালতে হাজির হতে না চাইলে তাকে ভার্চুয়ালি হাজির করার আবেদনও করা হয়েছে বলে জানান আমিনুল ইসলাম।

এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি সাংবাদিক মোজাম্মেল বাবুর বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, তিনি বিদেশি আইনজীবী নিয়োগ দিতে চেয়েছেন। তবে প্রসিকিউশন এ প্রস্তাবের বিরোধিতা করেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত