• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় তাণ্ডব: থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগের কর্মীরা

প্রকাশিত: ২০:১২, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:৩২, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
টুঙ্গিপাড়ায় তাণ্ডব: থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগের কর্মীরা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগ করে তাণ্ডব চালিয়েছে। এক পর্যায়ে টুঙ্গীপাড়া থানায় আগুন দিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এই অগ্নিকাণ্ড হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর)  সন্ধ্যার পর উপজেলার অডিটরিয়াম এলাকায় ঘটনার সূত্রপাত হয়। পরে সংঘর্ষ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে থানা ও পাটগাতী এলাকায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব চলছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করার পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় মাইকিং করা হয়।

মাইকিং শুনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা টুঙ্গিপাড়ার দিকে রওনা হন। একপর্যায়ে তারা অডিটরিয়ামের সামনে জড়ো হলে পুলিশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। 

স্থানীয় সূত্রের দাবি, একপর্যায়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটেন। এরপর দুর্বৃত্তরা টুঙ্গিপাড়া থানার দিকে অগ্রসর হয়ে সেটি ঘেরাও করেন। 

এরপর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

থানায় অগ্নিসংযোগের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলার পাটগাতী গ্রামের দিকে যান। সেখানে এমপি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বাড়িটির ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ওসি ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত