• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের মুরাদপুরে মধ্যরাতে পুলিশ বক্সে আগুন

প্রকাশিত: ১১:২৮, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:৩০, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামের মুরাদপুরে মধ্যরাতে পুলিশ বক্সে আগুন

চট্টগ্রাম নগরীর মুরাদপুরে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুলিশ বক্সের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত (১৮ নভেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়। আগুনে বক্সের ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, রাতে দুর্বৃত্তরা পুলিশ বক্সে আগুন দিয়েছে। এতে পুলিশ বক্সের অনেক জিনিসপত্র পুড়ে গেছে। সকালে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।

বিভি/সিটিজি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত