• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

কোথায় ফারাবী? ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি

প্রকাশিত: ১৪:২২, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কোথায় ফারাবী? ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি

নিখোঁজ সাইদুল ইসলাম ফারাবী।

সন্তান কোথায়, কেমন আছে—কোনো খোঁজই পাচ্ছেন না ফারিয়া আক্তার। প্রতিটি মুহূর্ত কাটছে উৎকণ্ঠা আর অপেক্ষায়। পরিচিত-অপরিচিত সব জায়গায় খুঁজেও মিলছে না ১১ বছরের মাদ্রাসা শিক্ষার্থী সাইদুল ইসলাম ফারাবীর সন্ধান। আদরের সন্তানকে ফিরে পেতে দিগ্বিদিক ছুটছেন তার মা।

গত ১৬ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মিরপুরের পল্লবী থানা এলাকার সেকশন-১২, ব্লক-ডি থেকে নিখোঁজ হয় ফারাবী। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ওই দিন বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি সে। এরপর স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে পল্লবী থানায় একটি নিখোঁজ ডায়রি করেন তার পরিবার।

নিখোঁজ ফারাবীর বয়স ১১ বছর। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করছে। তার হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। কোথাও শিশুটিকে দেখে থাকলে কিংবা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তারা।

একটি শিশুকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করছে ফারাবীর পরিবার।

বিভি/এমএ/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত