• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

সিলেটে বন্যা দুর্গত এলাকায় দুর্যোগ প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ

সিলেট প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৪, ১৯ জুন ২০২৪

ফন্ট সাইজ
সিলেটে বন্যা দুর্গত এলাকায় দুর্যোগ প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ

সিলেটের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। বুধবার (১৯ জুন) দুপুরে তিনি সিলেটে পৌছে কোম্পানীগঞ্জ ও নগরে ত্রাণ কার্যক্রমে অংশ নেন। 

এ সময় প্রতিমন্ত্রী সিলেটের মানুষকে আশ্বস্ত করে বলেন, বন্যায় সিলেটের মানুষের পাশে রয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। আশাহত না হতে তিনি সকলকে আহবান জানান। 

এ সময় প্রতিমন্ত্রী নগদ ১০ লাখ টাকা, ১০০ মেট্রিক টন চাল ও ২ হাজার প্যাকেজ শুকনো খাবার ত্রাণ হিসেবে বিতরণের ঘোষণা দেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন: