সর্বহারা সিলেট নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা
দু'দফা বন্যায় সিলেট সীমান্তের নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা সর্বস্ব হারিয়েছেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে গেছে বাড়ি-ঘর। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে বাড়ি-ঘর মেরামতে সরকারি বরাদ্দের অপেক্ষায় দুর্গতরা।
গত ২৯ মে আর ১৫ জুন পর্যন্ত দু'দফা বন্যায় সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জসহ অন্তত ১০টি উপজেলা প্লাবিত হয়েছে। রাস্তাঘাট, বাড়িঘর তলিয়ে ক্ষতিগ্রস্ত কয়েক লাখ মানুষ।
বন্যার পানি কিছুটা কমতে শুরু করায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। বানের পানির তোড়ে রাস্তাঘাটের যেমন ক্ষতি হয়েছে, তেমনি নষ্ট হয়েছে নদী তীরবর্তী বিভিন্ন স্থাপনা ও বাড়িঘর। আশ্রয় কেন্দ্র থেকে ফিরেই বিপাকে পড়েছেন সব হারানো মানুষগুলো। এখন মাথাগোঁজার ঠাঁইও নেই তাদের।
এদিকে বন্যা কবলিত ঘরবাড়ি হারানোদের তালিকা তৈরি করে বরাদ্দের জন্য জেলা প্রশাসনে পাঠানো হয়েছে। বরাদ্দ আসলেই ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা তুলে দেয়ার আশ্বাস নির্বাহী কর্মকর্তার।সহায়তা বরাদ্দে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি বন্যায় ক্ষতিগ্রস্তদের।
বিভি/রিসি



মন্তব্য করুন: