ছয় বছর পর নিজ গ্রামে ফিরলেন ছাত্রদল নেতা
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সূত্রাপুর থানার যুগ্ন আহ্বায়ক আমির হোসেন রকি দীর্ঘ ছয় বছর পড় ছাত্র জনতার বিজয়ের পর নিজ এলাকায় ফিরেছেন। বারবার কারা নির্যাতনের শিকার হয়ে নিজের এলাকায় ফিরতে পারেননি তিনি। ভোলা চরফ্যাশন এলাকার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ছেলে আমির হোসেন রকি। এলাকাবাসী রকিকে তাদের নিজ গ্রামে পেয়ে আনন্দ উল্লাসিত।
আমির হোসেন রকির বাবার সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন নিজ বাড়িতে আসতে পারেনি তার ছেলে। বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় তার পরিবারও নির্যাতিত। নিজ এলাকায় ফিরে আমি হোসেন রকি স্থানীয় বিএনপি ও অঙ্গসংঠনের নেতাকর্মীসহ সবাইকে নিয়ে চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি শহীদ আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: