• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

গোবিন্দগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, গ্রেফতার ১

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৭, ২ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
গোবিন্দগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, গ্রেফতার ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের গাইবান্ধা-২ প্রতিনিধি মাহমুদ খানসহ তিনজন সাংবাদিক হামলার শিকার হন। এ ঘটনায় উপজেলার রাজাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী, তার ভাই নূর আলম এবং অজ্ঞাত ৪–৫ জন সাংবাদিকদের ওপর অভিযোগ ওঠে। তারা লাঠি, সোটা ও ধারালো দেশীয় অস্ত্র ব্যবহার করে অতর্কিত হামলা চালায়।

ওই হামলায় সাংবাদিক মাহমুদ খান এবং আওয়ার নিউজের গোবিন্দগঞ্জ প্রতিনিধি জোবাইদুর রহমান সাগর আহত হন। জোবাইদুরের ভিডিওধারণ মোবাইল ফোনও ছিনিয়ে ভেঙে ফেলা হয় এবং অন্যান্য ক্ষতিসাধন করা হয়।

ঘটনার খবর পেয়ে অন্যান্য গণমাধ্যমের সাংবাদিক এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরদিন মাহমুদ খান গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

গাইবান্ধার জেলা পুলিশ সুপার জসিম উদ্দিনের নির্দেশনায় সি-সার্কেল সহকারী সিনিয়র পুলিশ সুপার রশীদুল বারীর তত্ত্বাবধানে এবং গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে তদন্ত কর্মকর্তা পবিত্র কুমার ও বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর লাইছুর রহমানসহ পুলিশ ফোর্স বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর রাতে হামলার অন্যতম আসামি নূর আলমকে গ্রেফতার করে।

ঘটনার প্রধান আসামি রাজাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী এখনও পলাতক। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেছেন, আটককৃত নূর আলমকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: