পটুয়াখালী-ঢাকা-কুয়াকাটা মহাসড়ক যেন মৃত্যুফাঁদ
ছবি: সংগৃহীত
পটুয়াখালী-ঢাকা-কুয়াকাটা মহাসড়ক যেন মৃত্যুফাঁদ। নিয়মনীতির তোয়াক্কা না করে বেপরোয়া চলাচল করছে ইজিবাইক, ভ্যান এবং রিকশা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
মহাসড়কে বড় ও ভারি যানবাহনের সাথে চলছে তিন চাকার হালকা যান। তাও আবার ইঞ্জিন চালিত। ছোট এ যানবাহনগুলোর বেপরোয়া চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পটুয়াখালী ঢাকা কুয়াকাটা মহাসড়ক।
ব্যস্ত এ মহাসড়কে নিয়মনীতির তোয়াক্কা নেই ইজিবাইক, ভ্যান আর রিকশার। দিন দিন বাড়ছে দুর্ঘটনা। দূরপাল্লার বাস চালকরা বলছেন, মহাসড়কে গাড়ি চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। সড়কে হঠাৎ করে অটো রিকশা ও ভ্যানের ওভারটেকিং আর পাশের ছোট সড়ক থেকে প্রধান সড়কে হঠাৎ ঢুকে পড়াকে দুর্ঘটনার প্রধান কারণ বলছেন তারা।
দুর্ঘটনা রোধে নিয়মিত মামলার পাশাপাশি সচেতনতা বাড়াতে উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।
এদিকে, ছোট যানবাহনকে মহাসড়ক থেকে দূরে রাখতে কাজ করছে জেলা প্রশাসন।
২০১৪ সালে সড়ক দুর্ঘটনায় এ জেলায় নিহত হয়েছেন ২৪ জন। আহত হয়েছেন অনেকে।













মন্তব্য করুন: