এবার টাকাসহ আটক জেলা জামায়াতের দুই আমীর
ছবি: সংগৃহীত
পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন থেকে মো. আমির হোসেন ও বুনিয়া ইউনিয়ন থেকে সৈয়দ কামাল হোসেন নামের দুই ইউনিয়নের দুইজন আমীরকে নগদ অর্থসহ আটক করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৬টার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়ন ও সন্ধার দিকে কাকড়া বুনিয়া ইউনিয়ন থেকে এ দুই নেতাকে আটক করা হয়।
জামায়াত ইসলামী নেতৃত্বাধীন পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মো. কামাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, আমরা এরকম ঘটনা শুনেছি। সেখানে ম্যাজিস্ট্রেট গিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসা. মলিহা খানম গণমাধ্যমকে জানান, মাধবখালী থেকে যাকে আটক করা হয়েছে তাকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। আর কাকড়া বুনিয়ার ঘটনায় আমাদের ম্যাজিস্ট্রেট গিয়েছিলো সাথে সাথে। সেখানে খুব অল্প কিছু টাকা পাওয়া গেছে। টাকা জব্দ করা হয়েছে। সেটিও নিষ্পত্তি করা হয়েছে।
১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. ওহাব মিনার অভিযোগ করে গণমাধ্যমকে বলেন, মির্জাগঞ্জ অন্তর্ভুক্ত মাধবখালী ইউনিয়নের প্রধান নির্বাচন পরিচালনাকারী আমীর হোসেন, ও কাকড়া বুনিয়ার সৈয়দ কামাল হোসেনকে আলতাফ হোসেন চৌধুরীর লোকজন মারধর করে আহত করেছে। বর্তমানে ওই ইউনিয়নে তাদের এজেন্ট নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে বলেও দাবি করেন তিনি।
বিভি/এআই



মন্তব্য করুন: