• NEWS PORTAL

  • বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

বোয়ালখালীর খালে মিললো অজ্ঞাত নারীর মরদেহ

প্রকাশিত: ১৫:০১, ৬ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
বোয়ালখালীর খালে মিললো অজ্ঞাত নারীর মরদেহ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খাল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের ধারণা, ওই নারীর বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তার পরনে ছিল কালো রঙের সালোয়ার-কামিজ।

স্থানীয়দের মতে, বর্ষাকালে খালের পানি তলানিতে চলে আসে এবং লাশ ভেসে আসার সম্ভাবনা থাকে, তবে বর্তমানে শুষ্ক মৌসুম হওয়ায় এমনটা হওয়ার কথা নয়।

এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: