• NEWS PORTAL

  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

রাতের আঁধারে শতাধিক আমগাছ কেটে ফেললো দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:১০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
রাতের আঁধারে শতাধিক আমগাছ কেটে ফেললো দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামে রাতের আঁধারে প্রায় ১২০টি আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী আব্দুর রহিম অভিযোগ করেন, ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার আমবাগানের গাছগুলো কেটে ফেলা হয়েছে। হাজারবিঘা গ্রামের এক ব্যক্তির সঙ্গে ছাগল সংক্রান্ত বিরোধ চলছিল। সেই দ্বন্দ্বের জের ধরে তার বাবা আকবর আলীকে আগেই হুমকি দেওয়া হয়েছিল। তার ধারণা, ওই হুমকির বাস্তবায়ন হিসেবেই গভীর রাতে গাছগুলো কেটে ফেলা হয়েছে।

স্থানীয়রা জানান, মানুষের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতেই পারে; তবে প্রতিশোধ নিতে গাছ কেটে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত জহির মাইছার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এ ঘটনায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: