• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ১৮:৩৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় স্যালো মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের মৃত শাহাদাত খানের স্ত্রী আমেনা বেগম রিনা (৬৫) ও তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৫)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল হক ও তার মা বাড়ির অদূরে নিজেদের নতুন ভিটাবাড়িতে স্যালো মেশিন দিয়ে পানি দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নিতে গিয়ে তারা দুজনেই শক্তিশালী বিদ্যুৎ লাইনে জড়িয়ে পড়েন। স্থানীয়রা তাদের শরীরে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার তীব্রতায় ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব এবং মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। 

ওসি মো. হাফিজুর রহমান মানিক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: