তারেক রহমান প্রধানমন্ত্রী ও নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী হওয়ায় শোকরানা দোয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হওয়ায় এবং নেত্রকোনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় নেত্রকোনার বেশ কয়টি ধর্মীয় প্রতিষ্ঠানে শোকরানা দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করে জেলা ছাত্রদল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বেতাটি মদিনাতুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসায় নবনির্বাচিত প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা কামনায় বিশেষ মোনাজাতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামিম, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্নাসহ নেতাকর্মীরা।
এসময় ছাত্রদলের নেতারা বলেন, ব্যারিস্টার কায়সার কামাল প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় এলাকার মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। তারা আশা প্রকাশ করেন, তিনি তার দায়িত্ব পালনের মাধ্যমে এলাকার উন্নয়ন এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বিভি/এআই



মন্তব্য করুন: