• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ইফতার সামগ্রী নিয়ে ফেরার পথে প্রাণ গেলো যুবকের

প্রকাশিত: ২৩:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ইফতার সামগ্রী নিয়ে ফেরার পথে প্রাণ গেলো যুবকের

ছবি: জাহেদ হাসান সুমন (সংগৃহীত)

চট্টগ্রামের মিরসরাইয়ে কর্মস্থল থেকে ইফতার সামগ্রী নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী পিক-আপের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিন সোনাপাহাড় নতুন নাহার এগ্রো এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জাহেদ হাসান সুমন (২০)। সে স্থানীয় মোহাম্মদ ইউসুফের ছেলে। এছাড়া গুরুতর আহত যুবক নাম ইকবাল হোসেন (২৪)। সেও একই এলাকার মোহাম্মদ ছলিম উদ্দিনের সন্তান। তারা দুইজনে স্থানীয় নাহার এগ্রো গ্রুপে চাকুরি কর।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষসূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে ইফতারি নিয়ে ফেরার সময় মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী পিক-আপের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় সুমন। গুরুতর আহত ইকবালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন। তিনি বলেন, সন্ধ্যায় স্থানীয় নাহারের একজন স্থানীয় শ্রমিক দুর্ঘটনায় নিহত ও আরেকজন আহত হওয়ার খবর পেয়েছি৷ অভিযুক্ত পরিবহনটিকে আটক করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করি।

বিভি/এআই

মন্তব্য করুন: